মতলব উত্তরে ঠিকাদারি কাজের `বালু জোরপূর্বক’ নেয়ার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৫ | ৮:৪৯
Link Copied Successfully!

মতলব উত্তরে ঠিকাদারি কাজের বালু জোরপূর্বক নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল মোল্লা ও শ্রমিক দল নেতা জাবেদ হোসেনের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উদমদী পাম্প হাউজের সংলগ্ন কৃষি অফিসের গুদামঘরের সামনে সরকারি রাস্তা নির্মাণের জন্য বালু সংরক্ষিত রেখেছিল মেসার্স সিফাত এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. আমিনুল ইসলাম। পরবর্তীতে গত বছর সেপ্টেম্বর মাসের ৩ তারিখে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ৬ লক্ষ টাকার বিনিময়ে মেসার্স সিফাত এন্টারপ্রাইজ সোনালী ব্যাংক ছেংগারচর শাখার ১৫২০৬০২০০০৩৮১ জমা স্লিপের মাধ্যমে কিনেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ। তারা বালু কিনার পর থেকেই স্থানীয় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দিবালোকে জোরপূর্বকভাবে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল মোল্লা ও শ্রমিক দল নেতা জাবেদ হোসেন।

সরেজমিনে, শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ঐ স্থানে গেলে দেখ যায় ট্রলি গাড়ির মাধ্যমে বালু নিয়ে যাচ্ছে চালকরা। ট্রলি গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদেরকে জাবেদ হোসেন বলেছে এই স্থান থেকে বালু নিতে। তার কথায় আমরা বালু নিচ্ছি।

বিজ্ঞাপন

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ জানান, আমার স্ট্যাম্পে চুক্তি নামার মাধ্যমে মেসার্স সিফাত এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো. আমিনুল ইসলামের কাছ থেকে ৬ লক্ষ টাকা ব্যাংকে জমার মাধ্যমে সরকারি রাস্তা নির্মাণের জন্য কিনেছিলাম। এবং এ বিষয়ে থানায় একটি দরখাস্ত করেছিলাম। আমরা বালু কিনার পর থেকেই হিমেল উদ্দিন শিমুল   মোল্লা এবং জাবেদ জোর করে লোকজন নিয়ে আমাদের বালু গাড়িতে করে অন্য স্থানে বিক্রি করে দিচ্ছে। গত দুই দিন যাবৎ পুরো দমে বালু গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে আসছে।

এ বিষয়ে অভিযুক্ত জাবেদ হোসেন জানান, হিমেল উদ্দিন শিমুল মোল্লার বালুর গদি থেকে বালু নিচ্ছি। এখানে ফয়সাল আহম্মেদ সোহেল ও আজিজ এর কোন বালু নেই।
শিমুল  মোল্লার সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা