ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৫ | ৮:৪০
Link Copied Successfully!

প্রতীক্ষার অবসান হলো। বাংলাদেশের মেয়েরা সর্বশেষ দল হিসেবে জায়গা করে নিল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে। বুক ধুকপুক করা এক দিন শেষে ভারতের টিকিট ‘কনফার্ম’ হলো বাংলাদেশ নারী দলের।

পাকিস্তানের কাছে আজ শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ ভাগ্যটা ওয়েস্ট ইন্ডিজের কাছে ছেড়ে দিয়েছিল নিগার সুলতানার দল। বাংলাদেশের পাঁচ ঘণ্টা পর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ ‘অন্যায়’ এক সুবিধাও পেয়ে গিয়েছিল। টসে জিতে ফিল্ডিং নিয়ে নেট রান রেট মেলানোর সুযোগ নিতে তাই দুবার ভাবেনি ওয়েস্ট ইন্ডিজ।

থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হতেই ওয়েস্ট ইন্ডিয়ান জেনে যায় কী করলে বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপে যাবে তাঁরা। কাজটা কঠিনই ছিল। ১৬৭ রানের লক্ষ্য ছুঁতে হতো ১০ ওভারে। স্কোর সমান হয়ে যাওয়ার পর ছক্কা মারলে ১১ ওভারে জিতলেই চলত। ক্যারিবীয়রা সেই কাজ প্রায় করেই ফেলেছিল।

বিজ্ঞাপন

বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের বুকের ধুকপুকানি অবিশ্বাস্য মাত্রায় বাড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার হেইলি ম্যাথুস। সঙ্গীদের নিয়ে যা শুরু করেছিলেন, আর কয়েকটা বল বেশি টিকলেই ক্যারিবীয় ওপেনার নিশ্চিত বাংলাদেশের স্বপ্ন চুরমার করে দিতেন। ম্যাথুস মেয়েদের ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন কি না এ নিয়ে যখন গবেষণা শুরু হলো, তখনই ছন্দপতন।

২৯ বলে ৭০ রান করে ম্যাথুস যখন ফিরলেন ৩ ওভারে হিসাব মেলাতে ৬২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজরে। এরপর শিনেল হেনরি ১৭ বলে ৫ ছক্কায় ৪৮ রান করলেও হিসাব মেলেনি ক্যারিবীয় মেয়েদের। ১১তম ওভারের পঞ্চম বলে দলটির অধিনায়ক স্টেফানি টেলর যখন ছক্কা মেরে যখন দলকে জেতালেন, নিশ্চিত হয়ে গেছে নেট রান রেটে বাংলাদেশকে টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬ নেট রান রেট নিয়ে।

১০.৫ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে ম্যাচ জিতেও তবু ‘হেরে’ই গেল ওয়েস্ট ইন্ডিজ। আর শেষ দুই ম্যাচ হেরেও জিতে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২