হাজীগঞ্জের আড়ুলি জামাতের ঈদ পুনর্মিলনীতে 

সনাতন ধর্মের মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান দিলেন জামায়াত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৬, ২০২৫ | ১২:২২
Link Copied Successfully!
বাংলাদেশ জামাতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সংখ্যালঘু এক হিন্দু বোনের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আড়ুলি মুন্সি বাড়ি দারুস সালাম জামে মসজিদ মাঠে একই ওয়ার্ডের সর্বতারা গ্রামের অসহায় এক হিন্দু বোনের বিয়ের জন্য ৫ নং ওয়ার্ড বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নগদ টাকা অনুদানের বিষয়টি ও সংখ্যালঘু পরিবারের হিন্দু বোন এবং তার বাবার নাম টি তাদের পরিবারের সম্মানার্থে সংবাদে উল্লেখ করা হয়নি।
অনুদান প্রদান করেন, বাংলাদেশ জামাতে ইসলামের হাজীগঞ্জ উপজেলার জামাতে ইসলামের সাধারণ সম্পাদক মো: জয়নাল আব্দীন, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন জামাতে ইসলামের সাধারণ সম্পাদক মো: দাউদ হায়দার, ঐতিহ্যবাহী আড়ুলি মুন্সি বাড়ির কৃতি সন্তান চট্টগ্রামের বিশিষ্টজন, জামাতে ইসলামের নিবেদিত প্রাণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইয়াসিন মুন্সী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক বাংলাদেশ জামাতে ইসলামের একনিষ্ঠ কর্মী ও শাহীন স্কুল এন্ড কলেজের প্রবীণ শিক্ষক মো: দেলোয়ার হোসেন মুন্সি, ৫ নং ওয়ার্ড জামাতে ইসলামের সভাপতি মো: আনোয়ার হোসেন।
এছাড়াও জামাতে ইসলামের কর্মী সমর্থকসহ অন্যান্যরা ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এবং হিন্দু বোনের বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবুল ফারা মুন্সী, আবু সাঈদ মুন্সী, আব্দুল আজিজ মুন্সি, সিরাজ উদ্দিন, সালাউদ্দিন মাসুদ, কামরুল হাসান, আহসান হাবীব, রবিউল ইসলাম, শেখ ফরি, আব্দুল বাতেন, ফরহাদ হোসাইন, মোহাম্মদ শরীফ হোসেন, মো: আব্দুল মমিন, সালমান বিন সাইফুল প্রমুখ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা