যাত্রীসেবা নিশ্চিত করতে লঞ্চঘাটে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৮, ২০২৫ | ৭:৩০
Link Copied Successfully!
চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে চাঁদপুর জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে যাত্রীসেবা নিশ্চিত করতে এবং যাত্রীরা যেন হয়রানি না হয় তার জন্যে চাঁদপুর জেলা প্রশাসনের ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক রাখার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও কোস্টগার্ড, নৌ পুলিশ ক্যাম্প ও প্রাথমিক চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে এসব কাজের তদারকি করতে চাঁদপুর লঞ্চঘাটে আকস্মিক পরির্দশনে গিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি পুরো লঞ্চঘাট ঘুরে দেখেন এবং যাত্রী সাধারণের সাথে সাক্ষাত করেন। এছাড়াও তিনি পল্টুনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন লঞ্চগুলোতে ঘুরে দেখেন। এসময় লঞ্চে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। যাথীসেবায় যেন কােন ধরণের অবহেলা বা যাত্রীরা যেন কোন হয়রানি না হয় সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন।
পরে পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, যাত্রী নিরাপত্তায় এখানে আমরা কোস্টগার্ড, নৌ পুলিশের পর্যাপ্ত ফোর্সের ব্যবস্থা করেছি। পাশাপাশি জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাসহ স্কাউটস্ এর সদস্যদেরও রাখা হয়েছে, যেন লঞ্চ থেকে নেমে যাত্রীরা কোন ধরনের হয়রানির মধ্যে না পরেন। অন্য সব সময়ের থেকে এবারে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আশাকরি এই ঈদে হয়তো যাত্রীর চাপ বেশী থাকবে কিন্তু অতীতের ন্যায় এবার কোন ধরণের যাত্রীরা হয়ারানির শিকার হবে না।
ডিসি আরো বলেন, এখন পর্যন্ত আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি তারা আমাদের কাছে কোন ধরণের অভিযোগ দেন নাই এবং সন্তোষ প্রকাশ করেছে। তবে আমার কাছে মনে হয়েছে ট্রাফিক ব্যবস্থাটা আরো একটু উন্নত করতে পারি। লঞ্চ এসে ঘাটে থামলে একটু যানজটের সৃষ্টি হচ্ছে, এটার ব্যাপারে ইতিমধ্যে কাজ শুরু করেছি। যেহেতু আজকে থেকে মানুষজন ঈদ উপলক্ষে আসতে শুরু করেছে সেহেতু ট্রাফিক ব্যবস্থাকে আরো একটু উন্নত করবো।
এসময় চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমৃত দেবনাথ, দিপংকর বাড়ৈ, বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিসার বশির আলী খান, আহমেদ, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ