শতাধিক এতিম শিশুদের নিয়ে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারসের ইফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৫ | ১:৫২
Link Copied Successfully!
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামী মাদ্রাসার শতাধিক এতিম শিশু রোজাদারের নিয়ে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের বড় স্টেশন লঞ্চঘাট সংলগ্ন মাদ্রাসায় ইফতারের আয়োজন করে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জামাল সাকিব।
ইফতারের পূর্বক্ষণে ইসলাম ও রোজা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, এডভোকেট আব্দুল কাদের খান, লেখক ও সংগঠন এইচএম জাকির, মিনার এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্হপনা পরিচালক জনাব ওয়ালিউল্লাহ, এশিয়া হার্ডওয়ার্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস মেহনতি, ফিরোজ আহমেদ খান, জহিরুল ইসলাম, জানে আলম, ইসমাইল হোসেন, জনাব বিল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব সিরাজ চৌকদার, বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শোয়েবুর রহমান।
ইফতারের পুর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল হাসেম আশরাফী।
ইফতার মাহফিলে বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, নিরাপত্তা সহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর পূর্বে রমজানের ফজিলতসহ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ