‘এই জয় বাংলাদেশেরও’—ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টাইন তারকা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৬, ২০২৫ | ২:৪৫
Link Copied Successfully!

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বস্ত করে আনন্দের জোয়ারে ভাসছেন আর্জেন্টিনার ফুটবলাররা। এমন মুহূর্তেও বাংলাদেশকে মনে রাখলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা এঞ্জো ফার্নান্দেজ। নিজের ফেসবুক পেজে এক বার্তায় বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘এই জয় আপনাদেরও’।

ব্রাজিল মহারণে নামার আগেই বড় সুখবর পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে পরবর্তী তথা ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে লিওনেল মেসির দল। সেই উচ্ছ্বাসেই কি না, ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে আলবিসেলেস্তেরা।

টানা ৬ বছর ধরে আর্জেন্টিনাকে না হারানো দলটা আরও একবার হারল ৪-১ গোলের বড় ব্যবধানে। অথচ চোটের কারণে আর্জেন্টিনা পায়নি অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের মতো তারকাদের।

বিজ্ঞাপন

এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে রীতিমত হুমকি দিয়ে রেখেছিলেন ব্রাজিল বার্সা ফরোয়ার্ড রাফিনিয়া। নিজেও ছিলেন দারুণ ছন্দে। আগের ম্যাচেও ছিল বেশ ভালো এক জয়। সেই আত্মবিশ্বাস থেকেই কি না রাফিনিয়া বলে বসলেন, আর্জেন্টিনাকে অবশ্যই হারাবে ব্রাজিল। আর শুধু সেটাই না, তিনি নিজেও গোল করবেন ম্যাচে। কিন্তু খেলা যখন মাঠে গড়াল, তখন দেখা গেল একেবারেই উলটো এক চিত্র।

আর্জেন্টিনার ব্রাজিল বধের অন্যতম নায়ক চেলসির তারকা এঞ্জো ফার্নান্দেজ। ম্যাচের দ্বাদশ মিনিটে নিজে গোল করার পাশাপাশি ৩৭তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের লক্ষ্যভেদে অ্যাসিস্ট করেন তিনি। ম্যাচ শেষেই রাফিনিয়াকে তোপ দেগেছেন এঞ্জো। ফেসবুকে তার নামে ভেরিফায়েড একটি পেজে রাফিনিয়াকে নিয়ে এঞ্জো লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।’

বিজ্ঞাপন

এরপর আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় ওই পেজটি থেকে। যেখানে বাংলাদেশকেও নিয়ে ছিল একটি। নিজের উদযাপনের ছবির সঙ্গে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে এঞ্জো লিখেছেন, ‘এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

প্রসঙ্গত, এঞ্জোর নামের ভেরিফায়েড এই পেজ থেকে আগেও বাংলাদেশ নিয়ে পোস্ট করা হয়েছে। যেখানে বাংলাদেশি সমর্থকদের প্রতি মেসির এই সতীর্থর ভালোবাসাই ফুটে উঠেছে বারবার। হাজার মাইল দূরের আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের নিবেদনের খবর এখন আর অজানা নয় কারোরই। মেসি-মার্টিনেজরাও অবগত আছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা