২ কোল্ড স্টোরেজকে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২০ | ৫:৪২
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাস্থ সদর এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে পর্যাপ্ত আলু কোল্ড স্টোরেজে মজুদ রেখে বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে দুই কোল্ড স্টোরেজকে ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ ৩১ অক্টোবর রোজ শনিবার বেলা ১১টায় ভ্র্যাম্যমান আদালত পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।

অভিযান সূত্রে জানা যায় যে, সরকার নির্দেশিত আইন অমান্য করে পর্যাপ্ত আলু কোল্ড স্টোরেজে মজুদ রেখে বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরি করে মেসার্স মমতা আইস এন্ড কোল্ড স্টোরেজ ও মেসার্স কবির আইস এন্ড কোল্ড স্টোরেজের মালিকপক্ষ। কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা মূল্যে আলু বিক্রয় না করে কেজি প্রতি ৩৪-৩৮/- টাকা মূল্যে কৃষক/ব্যবসায়ীদের নিকট বিক্রয় করার অভিযোগে উপরোক্ত কোল্ড স্টোরেজের মালিক পক্ষকে জরিমানার আওতায় আনা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম, সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব দক্ষিণ থানার এএসআই রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

অভিজান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন বলেন, বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে কোল্ড স্টোরেজের মালিক পক্ষকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মজুদকৃত আলু সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বাজারে সরবরাহের ব্যবস্থা গ্রহণে কোল্ড স্টোরেজের মালিকগণকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব