মতলব উত্তরে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী ও নেতার বাড়িতে আগুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৫ | ৩:২২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলামের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, ফেসবুকে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক পোস্ট দেওয়ার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্র জানা যায়, গতকাল রাত ১০টার দিকে জোবাইদা ইসলামের পৈতৃক বাড়ির সামনে ৪-৫টি মোটরসাইকেলে কয়েক ব্যক্তি ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তারা ওই নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর একটি বসতঘরের মালামাল পুড়ে গেছে। এ সময় ওই ঘরে পরিবারের একাধিক সদস্য উপস্থিত থাকলেও তাঁরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান এবং গতকাল রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

জোবাইদা ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও তাদের দোসররা তাঁর বাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটিয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা