সরকারি বিদ্যুৎ কোম্পানিতে ১ লাখ ৭৫ হাজার টাকা বেতনের চাকরি, আবেদন শেষ মঙ্গলবার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৫ | ৭:০১
Link Copied Successfully!

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে ১ লাখ ৭৫ হাজার টাকা বেতনের চাকরি, আবেদন শেষ মঙ্গলবার
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ম্যানেজিং ডিরেক্টর পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: ১

বিজ্ঞাপন

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফিন্যান্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট/ অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও জিপিএ/সিজিপিএ-৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম ও করপোরেট গভর্ন্যান্সে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৫০ থেকে ৬২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত এ চুক্তি নবায়নযোগ্য।

বিজ্ঞাপন

মূল বেতন: ১ লাখ ৭৫ হাজার টাকা।

সুযোগ–সুবিধা: বাসাভাড়া ভাতা, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা এবং জ্বালানি ও সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ছবিসহ সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম https://rpcl.portal.gov.bd/site/view/jobs এই লিংকে পাওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ওই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এইচআর অ্যান্ড অ্যাডমিন/কোম্পানি সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), এশিয়ান টাওয়ার (৫ম তলা), প্লট # ৫২, রোড # ২১, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা