কোরআনে হাফেজ জমজ দুই ভাই সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ মার্চ ১২, ২০২৫ | ১০:৩৭
Link Copied Successfully!
পবিত্র কোরআনে হাফেজ জমজ দুই ভাই হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম। একসাথেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ  করেছেন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে।
এবার জমজ দুই ভাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট এবং চুয়েটে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)  সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পরিক্ষায় উত্তীর্ন হয়ে ভর্তির সুযোগ  পেয়েছেন হাফেজ মোঃ আজহারুল ইসলাম।
চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তারপরের জন চট্টগ্রাম থেকে এমবিএ করছেন।
সফল এই শিক্ষার্থীরা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে বাসিন্দা। তাঁরা উপজেলার  ইউনিয়নের হাফেজ বাড়ির হাফেজ  মোঃ আবুল কাশেমের সন্তান।
বাবা হাফেজ আবুল কাশেম জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।
সন্তানদের এমন সাফল্যে খুশি হয়ে তিনি জানান, তাঁর চমজ দুই সন্তান ঢাকার যাত্রাবাড়ী একটি মাদ্রাসা থেকে হেফজ্  শেষ করেন। পরে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে সাফল্যের সাথে এইচএসসি পাস করেন। তারপরেই তারা দুজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়ার পর একজন বুয়েটে একজন চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
সন্তানদের সফলতা কামনায় নিজ সন্তানদের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বাবা হাফেজ মোহাম্মদ আবুল কাশেম।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা