চারশোর উপরে মাজার ভাঙ্গার একটা আসামীও বন্ধি হয়নি: সৈয়দ বাহাদুর শাহ্

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৫ | ৮:২১
Link Copied Successfully!
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ বলেছেন, সারাদেশে চারশোর উপরে মাজার ভাঙ্গা হয়েছে। একটা আসামীকেও তারা বন্ধি করতে পারে নাই। এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে পারে নাই। যার কারণে দিনের পর দিন তারা যেন স্পর্দ পেয়ে যাচ্ছে। তারা যেন অন্যায় করার জন্য সার্টিফিকেট পেয়ে যাচ্ছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে একটি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,  ৭১-এর স্বাধীনতার পরেওতো এ ধরনের হায়নার কাজ বাংলাদেশের কোথাও হয়নি। এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ চায় না। মানুষ চায় জান-মালের নিরাপত্তা। মানুষ চায় স্ত্রী- মা-বোনের ইজ্জতের নিরাপত্তা। কিন্তু সেই নিরাপত্তা দিতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ বলেন, ৫ আগস্টের পর এই সরকার একটা বিশেষ গোষ্টিকে ক্ষমতায় বসানোর জন্য পাঁয়তারা করছে। যেই গুষ্টিটা এদেশের স্বাধীনতার শত্রু। দেশের মা-বোনের ইজ্জত লুন্ঠনকারী। আমরাই তো মধ্যে দেখেছি বর্তমান সরকার দেশের কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করতেছে। দেশে ৫০-এর অধিক নিবন্ধিত রাজনৈতিক সংগঠন রয়েছে। কিন্তু বর্তমান সরকার তার পছন্দের ১০-১২ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে। এটা তারা চরমভাবে বৈষম্য বিরোধী বিরোধী কর্মকাণ্ড করতেছে। তাই এই সরকারের অধীনেই আমরা জনগণ ফেয়ার নির্বাচন আশা করতে পারি না।
ওই সময় তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের এই অরাজকতা ঠেকানো সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় ওই সময় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলী নকশেবন্দের সভাপতি ও ইসলামি ফ্রন্ট বাংলাদেশের শাখার হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন,  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর চাঁদপুর জেলা শাখার সভাপতি আল্লামা নাজমুল হক আকন্দ নকশেবন্দী|
ওই সময় ইফতার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা