
ফরিদগঞ্জে নিরাপত্তা চাইলেন শিক্ষক
Link Copied Successfully!

ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও নেছার মাস্টারের মাষ্টার ভিলায় জান- মালের ক্ষতির আশংকায় মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরী করেছে নেছার মাষ্টার নিজেই।
তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ্ করেন, ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে কে বা কারা তার বসত বিল্ডিং এর দোতলার জানালায় ঢিল ছুঁড়ে গ্লাস ভেঙ্গে ফেলে। তাছাড়া ইতিপূর্বে অজ্ঞাতনামা ব্যাক্তিরা একাধিক মোবাইল ফোন নাম্বার থেকে আমার স্ত্রীর মোবাইল ফোন নং ০১৭৭০১০৯০৬১ তে ১৪টি নাম্বার থেকে বিরক্ত ও ভয়-ভীতি প্রদান করে আসছে।
এ বিষয়ে নেছার মাস্টার জানান, আমি অতিষ্ঠ হতে থানায় সাধারণ ডায়েরী করেছি। একাধীকবার আমার স্ত্রীর ফোনে বাজে কথা ও ভয়-ভীতির হুমকী দিয়ে আসছি। এরই মধ্যে মঙ্গলবার জানালার গ্লাস ভেঙ্গে জান-মালের ক্ষতির আশংকায় থানায় সাধারণ ডায়েরী করেছি। আমি আইন প্রয়োগকারী সংস্থার সদয় দৃষ্টি কামনা করছি।





























