
হাজীগঞ্জে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ
Link Copied Successfully!

হাজীগঞ্জে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বি- বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য আবু তাহের মাস্টার । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন পাটোয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, বিশেষ অতিথি ছিলেন গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবীব উল্যাহ মজুমদার, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাফেজ আহমদ কনছন, অভিভাবক সদস্য মোজাম্মেল হোসেন কাজল, দাতা সদস্য মোস্তফা কামাল, সেনাবাহিনীর সার্জেন্ট ইলিয়াছ হোসেন, স্পেন প্রভাসী মজিবুর রহমান, জগন্নাথপুর সরকারি প্রাবির শিক্ষক নুরুলহুদা প্রমূখ। অনুষ্ঠানে হামদ পরিবেশ করেন নুরে হবিবা ও দেশাত্মবোধে গান পরিশন করেন কাজী নোহা।
সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষক অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়ার শিক্ষক নুরুল আমিন মিয়া।


























