ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৫ | ৪:৩২
Link Copied Successfully!
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় বায়ান্নের ভাষা আন্দোলনে মহান ভাষা শহীদ, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং জুলাই-আগস্ট বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন শেষে আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আক্তার হোসেন। পরে সভাপতির অনুমতি ক্রমে সংগঠনের সদস্যরা দেশ ও মানুষের স্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্বারোপ করে বক্তব্য পেশ করেন।
এছাড়াও আগামী ১৫ মার্চ (শনিবার) ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলের দিন ধার্য করা হয়।
সভাশেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
সভায় সংগঠনের গঠনতন্ত্র সংশোধনীসহ গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সদস্য আবুহেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, সদস্য মো. মহিউদ্দিনসহ আরো অনেকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা