ফরিদগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৫ | ৪:০৯
Link Copied Successfully!
জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা এবং মুকবুল স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর’র ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ,
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর তার জন্মলগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলে আসছে। গণমাধ্যমে যদি আমজনতার হৃদয়ের কথা প্রতিফলিত হয়, তবে সরকার থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়া কেউই দায় এড়াতে পারে না। বিগম জুলাই বিপ্লবেও যুগান্তর তার সেই দায় থেকেই গণমানুষের পাশে ছিলো। যুগান্তরসহ প্রকৃত গণমাধ্যমগুলো আমাদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহ যোগায়। আজকে এই রজত জয়ন্তী উৎসবের মাধ্যমে যুগান্ততরে সফলতা কামনা করি। এউপলক্ষে মকবুল স্মৃতি সংসদ অবহেলিত জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদানই বড় একটি উদাহরণ সৃষ্টি হলো। এজন্য মকবুল স্মৃতি সংসদ কৃতিত্ব পাওয়ার দাবীদার।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এম কে মানিক পাঠান, এ কে এম সালাহউদ্দিন, মশিউর রহমান মনা, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, নারায়ন রবিদাস, আনিছুর রহমান সুজন, এস এম ইকবাল, সাকিল মুশফিক, আক্তার হোসেন, শিমুল হাসান, মামুন হোসাইন, রুহুল আমিন স্বপন, প্রমুখ।
আলোচনা শেষে মুকবুল স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার তুলদেন ও কেক কেটে যুগান্তরের রজত জয়ন্তী পালন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার