
ফরিদগঞ্জে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
Link Copied Successfully!


ফরিদগঞ্জে মঙ্গলবার বিকালে স্বপ্না বেগম(২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়কাদিয়া গ্রামে প্রবাসী স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই এক সস্তানের জননী।
স্বপ্না বেগমের ভাই আজিজুর রহমান জানায়, উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুরঙ্গচাইল গ্রামের মালেয়শিয়া প্রবাসী রাকিব হোসেনের সাথে তার বোন স্বপ্না বেগমের প্রায় ৪ বছর পূর্বে বিয়ে হয়।
তাদের ঘরে ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে। গত সোমবার রাতে স্বপ্না বেগম প্রবাসীর স্বামীর সাথে কথপোকথনের এক পর্যায়ে বাপের বাড়ি খাঁদকাদিয়া গ্রামে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।





























