হাজীগঞ্জে ৬টি অবৈধ ট্রাভেল এজেন্সিকে ২০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | ৯:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ ট্রাভেল এজেন্সিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এসময় তিনি অবৈধ ৬টি ট্রাভেল এজেন্সিতে পৃথক হারে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং সরকারি নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন।

এর মধ্যে বেঙ্গল ট্রাভেলস্ ৩ হাজার টাকা, মনোয়ার ট্রাভেলস্ ৩ হাজার টাকা, মজমুদার ট্রাভেলস্ ৩ হাজার টাকা, ভাইব্রেন্ট ট্রাভেলস্ ৩ হাজার টাকা, ভুইয়া ট্রাভেলস্ ৩ হাজার টাকা ও বিমান ট্রাভেলস্ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১ এর ১১ ধারায় উল্লেখিত ট্রাভেলস্ এজেন্সিগুলো থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহৃত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতীয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা