কাঙ্খিত জিপিএ অর্জনই স্বপ্ন নয়: মোহাম্মদ মোহসীন উদ্দিন

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৭:০৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জে ১ ফেব্রুয়ারী শনিবার সকালে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী আলোচনা সভা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে চাঁদপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম চাঁদপুরে ঢাবিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথির তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, কাঙ্খিত জিপিএ অর্জনই স্বপ্ন নয়। চোখ খোলা রেখে সতর্ক থেকে স্বপ্ন দেখতে হয়। দূরের স্বপ্ন বাস্তবায়নে কাছের স্বপ্নকে ফোকাস করো। নিজের মধ্যে শৃঙ্খলা, কমিটমেন্ট, চেষ্টা থাকতে হবে। স্বপ্নকে বাস্তবায়নে কাজ করতে হবে। স্বপ্ন বাস্তবায়নের এ পিচ্ছিল রাস্তায় পা পিছলে গেলে আর ফিরে আসা কঠিন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, স্বপ্ন পূরণে তুমি অনেক সাথী পাবে। তবে আগে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে হবে। যখন সমাজ কাউকে ভালো স্বীকৃতি দেয় না, তখন তার মাঝে হতাশা কাজ করে। এক সময় বাবা-মা ও আস্থা হারিয়ে ফেলে। তখনই মানুষ বিপদগামী হয়। চাওয়া এবং পাওয়ার মধ্যে সংযোগ না ঘটলেই মানুষ মাদকে জড়িয়ে পড়ে। আর এ সংযোগ ঘটানোর দায়িত্ব শুধু নিজের। সমাজে মাথা উঁচু করে দাড়াতে চাইলে স্বপ্ন দেখতে হবে। আর সে স্বপ্ন বাস্তবায়নের একমাত্র হাতিয়ার পড়ালেখা। আমাদেরকে পরিশ্রম করেই আজকের অবস্থানে আসতে হয়েছে। সময়ের পরিশ্রম আমরা সময়ে করেছি বলেই আজ এখানে আসার সুযোগ হয়েছে।

বিজ্ঞাপন

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, বলতে দ্বিধা নেই আপনাদের মধ্যে কমিটমেন্টের ঘাটতি আছে। এখনকার শিক্ষকরা নিজেদের শিক্ষক নয়, চাকুরীজীবি মনে করেন। দুইয়ের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আপনাদেরকে নিছক চাকুরির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, শীতার্তকে শীতবস্ত্র দেওয়ার চেয়েও একজন মানুষের যোগ্যতা বিনির্মাণ অধিক গুরুত্বপূর্ণ। শিক্ষকরা এই যোগ্যতা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন।

চাঁদপুরে ঢাবিয়ান’র আহবায়ক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সামি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম শামসুল আলম হিরু, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুরে ঢাবিয়ান’র অর্থ সম্পাদক ইউসুফ আলী খান, সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউনিএইড চাঁদপুরের পরিচালক হাফিজ আল আসাদ বাবর, সেবার আলো সামাজিক সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার শর্মা প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার