সাতক্ষীরায় ১৪৪ ধারার মধ্যেই বিএনপির দুই পক্ষের কর্মসূচি, সংঘর্ষে আহত ১৫

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৫ | ৮:১৫
Link Copied Successfully!

আশাশুনি উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেউলা সাইক্লোন শেল্টার এলাকার এ সংঘর্ষ হয়।

দুই পক্ষের কর্মসূচি ঘিরে ওই এলাকায় আগে থেকেই ১৪৪ ধারা জারি করেছিল উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা জারি অবস্থায় সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। বর্তমানে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি হেদায়েতুল ইসলাম বলেন, আজ বেউলা সাইক্লোন শেল্টার মাঠে বুধহাটা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ছিল। সম্মেলনে প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু করা হয়। এর মধ্যে বিএনপির অন্য একটি অংশের নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সম্মেলনস্থলে আসেন। এরপর দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। হামলায় নেতৃত্ব দেন আসিফুর রহমান ও জাকির হোসেন। তাঁদের হামলায় আটজন আহত হন।

বিজ্ঞাপন

অপর পক্ষের নেতা আসিকুর রহমান বলেন, তাঁরা বেউলা সাইক্লোন শেল্টার মাঠে আগেই একটি সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তাঁরা আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ গ্রুপটি তাঁদের ওপর লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এতে তাঁদের সাতজন আহত হন। আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি হেদায়েতুল ইসলাম ও সদস্যসচিব মশিউল হুদা মনগড়া একতরফা কমিটি করার জন্য অধিকাংশ ত্যাগী নেতাকে বাদ রেখে সম্মেলন করছিলেন।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, আশাশুনি বিএনপির দুই পক্ষ একই স্থানে কর্মসূচি ডাকায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় সকাল ১০টার দিকে ১৪৪ ধারা জারি করে মাইকিং করে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেউলা ও আশপাশের এলাকায় সভা–সমাবেশ ও মিছিল করা নিষিদ্ধ। তারপরও বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে পুলিশ ও সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ