চাঁদপুরে সরকারি খাল বালু দিয়ে ভরাট করায় অর্থদন্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৫ | ৮:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরে সরকারি খাল বালু দিয়ে ভরাট করে নির্মাণ কাজ করায় রনি গাজী নামের ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সদরের তরপুরচন্ডী চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন।

স্থানীয়রা জানান, বিদ্যালয় সংলগ্ন সরকারি খাল দখল ও বালু দিয়ে ভরাট করে নির্মাণ কাজ করেন স্থানীয় বাসিন্দা রনি গাজী। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন বলেন, অভিযুক্ত ব্যক্তি বালু উত্তোলন করে খালের পানি চলাচল স্বাভাবিক করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি অফিসের (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মোঃ নূরুল আলম চৌধুরী, ভূমি সহকারী কর্মকর্তা ইমাম হোসেন, চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুলসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা