রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৫ | ৭:৫২
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটো বাইকের ধাক্কায় রেনুজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় ওই উপজেলার ফরায়জীকান্দি ইউনিয়নের ফরাজী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রেনুজা বেগম ওই ইউনিয়নের মৃত সালামত গাজীর স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার সময় নিহত রেনুজা বেগম তার নিজ বাড়ি থেকে বের হয়ে ফরায়জী কান্দি বেড়িবাঁধে তার নাতিন জামাইর ঔষধের দোকানের উদ্দেশ্যে যায়। এসময় তিনি বেড়িবাঁধেরর  রাস্তার একপাশ থেকে ওপর পাশে যাওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামীর অটোবাইক তার গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে তিনি অটোবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পড়ে প্রত্যক্ষদর্শীরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মতলব উত্তর উপজেলার একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

 

পরে আশংকাজনক হওয়ায় খবর পেয়ে তার নাতিন জামাই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা