চাঁদপুরে জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৪ | ১১:১২
Link Copied Successfully!

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে হত্যার শিকার সাতজনের একজন সজীবুল ইসলাম। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বৃহস্পতিবার রাতে মারা গেছেন বাবা দাউদ মোল্যা। ছেলের শোকে বাবার মৃত্যুর ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে শোক বিরাজ করছে।

সজীবুলের মামা আহাদ সর্দার আজ শুক্রবার সকালে দাউদ মোল্যার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন বলেন, আজ ওর বিয়ের পাঁচ মাস পূর্ণ হবে। পদোন্নতি হলে বেতন বাড়বে, বড় জাহাজে চাকরি হবে- এ কারণে পরীক্ষা দিয়েছিল। দুই সপ্তাহ আগে বাড়িতে ধান কাটার কাজ করে গেছে। যাওয়ার সময় বাড়িতে বলে গেছে রেজাল্টের অপেক্ষায় ঘরে বসে না থেকে ছোট একটা জাহাজে কাজ করে আসি, তাতে কিছু রোজগার হবে। কিন্তু সব শেষ হয়ে গেল।’

মঙ্গলবার সজীবুলের মৃত্যুর খবর শোনার পর কেঁদেই চলেন বাবা দাউদ মোল্লা। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন স্বজনরা। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত পৌনে ১২টার দিকে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পাঁচ বছর ধরে জাহাজের বিভিন্ন পদে চাকরি করেছিলেন সজীবুল ইসলাম। সম্প্রতি জাহাজের চাকরিতে পদোন্নতি পেতে পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেই ফলাফলের অপেক্ষায় ছিলেন। মাঝের এই সময়টায় বসে না থেকে সপ্তাহ দুয়েক আগে এমভি আল-বাখেরা জাহাজে গ্রিজার পদে চাকরি নেন তিনি। চাঁদপুরের হাইমচরে দুই দিন আগে এমভি আল-বাখেরা জাহাজে যে সাতজন হত্যাকাণ্ডের শিকার হন, তাদের একজন সজীবুল।

সজীবুল ইসলামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে। মঙ্গলবার রাত ১২টার দিকে তাঁর লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়। পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন সজীবুল।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, জাহাজে হত্যার শিকার সজীবুলের বাবা দাউদ মোল্যার মৃত্যুর সংবাদ রাতেই জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বিজ্ঞাপন

জাহাজে নিহতদের আরেকজন হলেন একই ইউনিয়নের চর যশোবন্তপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে মো. মাজিদুল ইসলাম (১৬)। মাজিদুল ঝামা বরকাতুল উলুম ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসা বন্ধ থাকায় জাহাজে কাজ নিয়েছিল কিশোর মাজিদুল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরার মহম্মদপুর ও নড়াইল সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নের বহু মানুষ জাহাজে চাকরি করেন। এর আগে ২০২২ সালের অক্টোবরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সুলতান সানজানা নামের লাইটার জাহাজডুবির ঘটনায় মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের চারজন নিহত হন। সোমবার এমভি আল-বাখেরা নামের ওই জাহাজ থেকে মোট সাতজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর মধ্যে পাঁচজনকে পাওয়া যায় মৃত অবস্থায়। দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর বাইরে গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁদপুরের হাইমচরের ঈশানবালা খালের মুখ এলাকায় মেঘনা নদীর একটি ডুবোচরে এমভি আল-বাখেরা নামের জাহাজটি নোঙর করা ছিল। সোমবার বেলা তিনটার দিকে নৌ পুলিশ লাশগুলো উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রক্তাক্ত দেহগুলো জাহাজের কর্মীদের ঘুমানোর কক্ষে কক্ষে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কারও কারও মাথায় গভীর ক্ষত দেখা গেছে। কারও কারও ছিল গলা কাটা। শরীরের অন্যান্য স্থানেও আঘাত ছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল