হাজীগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮:৫৪
Link Copied Successfully!

হাজীগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকালে পত্রিকারটি ১৯ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।

 

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল সুমন।

বিজ্ঞাপন

সভায় সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাপ্তাহিক ত্রিনদীর প্রকাশক ও সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ এএসএম কামরুজ্জামান টুটুল, দৈনিক চাঁদপুর খবরের নিজস্ব প্রতিনিধি মো. হাবিবুর রহমান।

 

দৈনিক চাঁদপুর খবরের ব্যুরো ইনচার্জ সাইফুল ইসলাম সিফাতের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. নাসিমুল বারী ও গীতা থেকে পাঠ করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।

বিজ্ঞাপন

 

 

অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম, এনায়েত মজুমদারসহ অন্যান্য অতিথিবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল