শিশুকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮:২০
Link Copied Successfully!

চাঁদপুরে এক শিশুকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে করা মামলায় কাজী মো. আসাদ (৫৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার কচুয়া পৌরসভাধীন আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায়। ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, কাজী মো. আসাদ (৫৫) আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং কচুয়া পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড (কাজী বাড়ির) বাসিন্দা। গত ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শিশুটি মাদ্রাসার নিচতলায় পানি আনতে গেলে কাজী মো. আসাদ তার রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। পরে ঘটনাটি শিশুটি তার সহপাঠী ও পরিবারকে জানালে তার মা তাকে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানা জানান, শিশুর শারীরিক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পরে চাঁদপুর সদর হাসপাতালে ৭ দিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শেষে (২২ ডিসেম্বর) শিশুটির মা সালমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় এজাহার দায়ের করেন।

এ বিষয়ে শিশুটির মা সালমা বেগম জানান, তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ৭ দিন চিকিৎসা করানো হয়েছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক বলেন, শিশুটির মা রোববার মামলা দায়ের করার পর অভিযুক্ত ধর্ষণকারী কাজী মো. আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯(১) অনুযায়ী বিকালে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা