হাটিলার হাড়িয়াইনে জামায়াতের বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৪ | ৬:৩১
Link Copied Successfully!

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাঁটিলা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়াইন আড়ং বাজার মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

হাঁটিলা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোনাব্বর হোসেন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেএম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আতাউল্লাহ করিম মিয়াজী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামের কর্মী-সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল