জমকালো আয়োজনে সম্পন্ন হলো চর্যাপদ একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৪ | ৪:২০
Link Copied Successfully!

খ্যাতিমান হাওয়াইয়ান গিটারশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা।

 

শনিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনে জাতীয় সংগীত শেষে সবুজ ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন চর্যাপদ একাডেমির গিটারসন্ধ্যার মধ্য দিয়ে প্রাণ ফিরে পেলো। সাহিত্যের সংগঠন হয়েও সাংস্কৃতিক অঙ্গনের প্রাণ সঞ্চার করেছে চর্যাপদ একাডেমি। এই সংগঠনের প্রতিটি উদ্যোগ আমার ভালো লাগে।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি এবং বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক অনুরাগী রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, গিটারসন্ধ্যায় এসে আমি মুগ্ধ হয়েছি। হাওয়াইয়ান গিটারের ঐতিহ্য ধরে রাখতে চর্যাপদ একাডেমি যে আয়োজন করে যাচ্ছে, চাঁদপুরের মানুষ হিসেবে আমি তাতে গৌরব বোধ করছি।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস।

 

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, মৎস্যজীবী দলের নেতা আবদুল কাদের গাজী, অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, সিসিডিএ-এর চাঁদপুর সদর উপজেলার সমন্বয়কারী নার্গিস আক্তার, ওপেন আই-এর প্রতিষ্ঠাতা ইমরান শাকির, চর্যাপদ একাডেমির উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ, গিটারসন্ধ্যা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফেরারী প্রিন্স, উদযাপন পরিষদের সদস্য সচিব জয়ন্তী ভৌমিক, প্রধান সমন্বয়কারী কামরুন্নাহার বিউটি, আর্কাইভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি।

গিটার পরিবেশন করেন চট্টগ্রাম বেতারের নিয়মিত শিল্পী অর্পণ বড়ুয়া, চাঁদপুরের খ্যাতিমান হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ এবং ঐশী ঘোষ। তিন শিল্পীর গিটারের সুরে মুখরিত হয়ে ওঠে রোটারী ভবন। কবিতা আবৃত্তি করেন নাজমুল ইসলাম, সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী মজুমদার এবং বাঁশি বাজান বেলাল শেখ।

অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের জন্যে উন্মুক্ত ছিলো। এতে জেলার শিল্প- সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তি ও সুধিসমাজের সরব উপস্থিতি ছিলো।

 

শুরুতে সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজ ও শিল্পী মনোজ আচার্যীর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এবারের গিটার সন্ধ্যায় শতাধিক বই উপহার প্রদান করা হয় এবং অনুষ্ঠানটি শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ