কচুয়া অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৪ | ৬:০৯
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়ায় অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন  ভুক্তভোগী পরিবারগুলো।
কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে, ততক্ষণে সব পুড়ে যায়।
ভুক্তভোগীরা বলেন, বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিছু বের করা সম্ভব হয়নি। ঘরে নগদ ৩০ হাজার টাকা,২ ভরি স্বর্ন,৩টি মোবাইল,ফ্রিজ ও আসবাবপত্র ছিল। সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। সালমা বেগমের ২টি বসতঘর ও পাশ্ববর্তী মিজানের ১টি ঘরসহ মোট তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব