কচুয়া পৌরসভার সামনে সড়কের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৪ | ১০:২৬
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া পৌরসভার সামনে সড়কের উপর নির্মিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কচুয়া পৌরসভার কর্মকর্তা- কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির আলম নসু, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ইমাম হোসেন পিন্টু, আলমগীর হোসেন, গাজী মনির, কচুয়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মোঃ জয়নালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার সামনে সড়কের উপর নির্মিত ১০টি  অবৈধ দোকান স্থায়ীভাবে উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, পৌরসভার সামনে সড়কের উপর দোকানপাট নির্মাণ করায় যানচলাচলে অসুবিধা হতো। ফলে প্রতিনিয়ত পৌরসভার সামনে যানজট লেগে থাকতো।স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কিছু অসাধু ব্যবসায়ী ছোট-ছোট কিছু দোকান নিজেদের ইচ্ছা মতো নির্মাণ করে দীর্ঘ দিন ব্যবসা পরিচালনা করে আসছেন। ফলে পৌরসভার সামনে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো।
সড়কের উপর নির্মিত দোকান স্থায়ীভাবে উচ্ছেদ করায় ধন্যবাদ জানিয়েছেন সচেতন মানুষ।
এব্যাপারে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, পৌরসভার সামনে যানজটের মূল কারন ছিল সড়কে অবৈধ দোকানপাট নির্মাণ। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থায়ীভাবে এ অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হলো। ভবিষ্যতে কেউ এ স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা