মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৪ | ৮:১৫
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার উপজেলার মেঘনা নদীর ষাটনল, বাবুরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫টি বেহুন্দী ৬০০মিটার জাল জব্ধ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলো আনুমানিক মূল্য ছিল ২ লক্ষ টাকা।
বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুজাম্মেল হক পিপিএম জানান, মতলব উত্তরের মেঘনা ও ধনাগোদা নদীর অংশে নৌ-পুলিশে একটি টিম সর্বক্ষণ টহলে থাকে। কোন রকমের অবৈধ কার্যকলাপ নদীতে করতে দেওয়া হবে না।
মতলব উত্তর উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, কোনোক্রমেই অবৈধ জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে। অভিযানের পর জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাসের নেতৃত্বে বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা