মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২৪ | ৮:৪৮
Link Copied Successfully!

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় দুই নৌযানে থাকা ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে নদীর নাসিরকান্দি নামক এলাকায় উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও বিআইডাব্লিউটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বিকেলে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ।

গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-ড্রেজার মেশিনের সুকানি মোখলেছুর রহমান (৫০) ও আতাউর রহমান (৪৫), বাল্কহেডের সুকানি মো. খলিল (৩২) ও মনির হোসেন (৩০)।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর পরিবহন পরিদর্শক (টিআই) মো. মাহতাব উদ্দিন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলীসহ নৌ পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, বৈধ অনুমতি ছাড়া এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। নদীর তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে। গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা