হাজীগঞ্জে দিনে হাজিরা দিয়ে রাতে বাদীর বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৪ | ৯:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সম্পত্তিগত বিরোধে দায়ের করা মামলার হাজিরা দিয়ে রাতে বাদীর বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে উপজেলার নোয়াদ্দা গ্রামের গাজী নুর আহমেদের বসতবাড়ীতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় নুর আহম্মেদের স্ত্রী সাফিয়া বেগম ও পত্রবধূ শান্তা বেগম আহত হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার হামলাকারী মানিক, রুবেলসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের নামে হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

বিজ্ঞাপন

মামলায় হামলাকারীরা বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করে বসতঘরে থাকা দুইজনকে মারধর করেছে বলে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী গাজী নুর আহমেদ বলেন, বাড়ীতে পুরুষ কেউ ছিল না। হঠাৎ করে হামলা চালিয়ে সব তছনছ করেছে।

এদিকে হামলাকারীদের মধ্যে মানিক হোসেন বলছেন, লীজ আনা সম্পত্তির অযুহাতে পথচারীদের জায়গা দখল করে একের পর এক মামলা দিয়ে আসছে গাজী নুর আহমেদ। তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বাড়ী করে হামলা করেছে বলে দাবী তার।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাজীগঞ্জ অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা