হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৮ জন আটক ৭  অভিভাবকের কাছে হস্তান্তর 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ১২:৪৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
  উপজেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। বুধবার সকাল  পর্যন্ত ৮ জনকে আটক করা হয়। তার মধ্যে ৭ জনকে অভিভাবক ডেকে মোছলেকায় ছেড়ে দেয়া হয়েছে। রুবেল নামে একজন মামালার আসামী হওয়ায়  তাকে জেল হাজতে প্রেরন করা হয়। রাতে হাজীগঞ্জ বড় মসজিদের উত্তর পাশ থেকে আটক করে পুলিশ। আটকৃতদের বাড়ি সিলেট জেলায় তারা হাজীগঞ্জে একটি মোয়ার কারখানায় কাজ করে।
জানা গেছে,  কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে হাজীগঞ্জ থানা পুলিশ মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠণ করেছে এবং সোমবার থেকেই গঠিত টিম তাদের কার্যক্রম শুরু করে।
অভিযানে   ৮  জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এর মধ্যে একজনের বিরুদ্ধে মামলা রয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
 হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক পপুলার বিডি নিউজকে বলেন, হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যে ৮ জনকে আটক করা হয়েছে তার মধ্যে ৭ জনকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। ১ জনকে  মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।  অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা