হাজীগঞ্জে নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসাইনকে শিক্ষকদের সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৪ | ৯:২১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরীকে ফুলেল সংবর্ধনা দিলেন নিজের স্কুলের সহকর্মীরা।

 

শনিবার হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

 

সোমবার সকালে তার নিজ কর্মস্থল মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার সহকর্মীরা ফুলেল সংবর্ধনা দিয়েছেন। পরে সহকর্মীদের সাথে এক আলোচনায় মিলিত হন।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: আবু সাদেক। সংবর্ধিত অতিথি হিসেবে সহকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের সাবেক পি টি এ কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম।

 

বক্তব্য রাখেন শিক্ষক ইব্রাহিম খলিল, হোসনে আয়েশা, কামরুন্নাহার মিরা, নাহিদা আক্তার, জুলেখা বেগম রুবি প্রমূখ।

 

এ সময় কামাল হোসেন চৌধুরী সকলকে ধন্যবাদ জানান এবং সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এর আগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা