হাজীগঞ্জে ১৩৯০ কেজি পলিথিন জব্দ: দু’জনের কারাদণ্ড

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৪ | ১০:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি গোডাউন ও কয়েকটি দোকান থেকে ১,৩৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ওই সময় তিনজনকে ৭ হাজার টাকা জরিমানা ও ২ জনকে চারদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদফতরের হেফাজতে রাখা হবে। নিলামের মাধ্যমে পরিত্যক্ত পলিথিনগুলো ব্যবহার অযোগ্য করে রিসাইক্লিং করখানায় হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, নিষিদ্ধ পলিথিন রাখায় তিন প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে চারদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ পুলিশের ফোর্স।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান