হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৪ | ৫:০৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় তাল গাছ থেকে পড়ে মো. মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১১টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

বিজ্ঞাপন

সোমবার (১১ নভেম্বর) মেহেদী তাল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় । সে চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নের হারিছ মহল তালুকদার বাড়ির মহসিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা বাবুল জানান, সোমবার সকালে বাড়ির পাশে অন্যের কাজ করতে তাল গাছে উঠেন। সেখানে ডাল কাটতে গিয়ে পা পিছলে গাছ থেকে মাটিতে যায় । এ সময় তাল গাছের নীচে নির্মানাধীন টয়লেটের রডে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার ১১টায় মারা যায়।

বিজ্ঞাপন

জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক যুগান্তরকে বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন। ওই আবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান