কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি নিয়ে সর্তকবার্তা জেলা বিএনপির

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৪ | ৭:৫৯
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটিকে সর্তকর্তা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা বিএনপি। রবিবার বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড সলিম উল্ল্যাহ সেলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  জেলা বিএনপির জেলা বিএনপি অনুমোধিত কমিটি ব্যাতিত দলীয় প্যাড ব্যবহার করে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি নামে কেহ কোন দলীয় কর্মকান্ড পরিচালনা করলে তাহা দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী এবং অবৈধ কমিটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ কমিটির নামে কিছু কার্যক্রম করা হয়েছে। যাহা দলের বিভক্তি ও বিভাজন সৃষ্টি করার সামিল এবং গঠনতন্ত্র পরিপন্থি। এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থেকে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হলে তাহাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে গন্য করা হবে এবং দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডর জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, কুমিল্লা বিভাগ ও কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক বরাবর অবহিতকরণ অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, গত ২৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা বি এন পি ৫১ সদস্য ও কচুয়া পৌর বিএনপি ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারন সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত কমিটি অনুমোদিত হয়। ওই কমিটিতে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির প্রধান এবং সদস্য সচিব এ এস এম মনজুর আহমেদ সেলিম। কচুয়া পৌর বিএনপির আহবায়ক মো: হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার ও সদস্য সচিব মো: আমান উল্লাহ আমান। উক্ত জেলা বিএনপি অনুমোদিত কচুয়া উপজেলা এবংপৌর বিএনপি কমিটি ব্যাতিত অন্য কোন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কোন কমিটি নেই।
জানতে চাইলে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির প্রধান এবং সদস্য সচিব এ এস এম মনজুর আহমেদ সেলিম বলেন, সম্প্রতি কচুয়া উপজেলায় খায়রুল আবেদীন স্বপন সভাপতি ও জাহাঙ্গীর আলম ফারুকী সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষনা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে পৌর বিএনপির বিল্লাল হোসেন সভাপতি ও সেলিম পাটোয়ারী সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছে। তারা নিজেদের সাবেক শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের অনুসারী বলে দাবী করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা