জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন

নাছির উদ্দীন, কচুয়া
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ৭:৪৮
Link Copied Successfully!

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। এবছর ৮ জন হাফেজ কে পাগড়ি প্রদান করা হয়।

৮ নভেম্বর শুক্রবার বাদ জুমা মাহফিল শুরু হয়ে মধ্যরাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মাওলানা মোহাম্মদ আলী ও নাছির আল হানাফির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন।
এসময় তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সব সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। ইসলাম কোনদিন নৈরাজ্য সৃষ্টি করেনি। । আমাদের প্রিয় নবীজী নৈরাজ্য সৃষ্টির কোন শিক্ষা কাউকে দেননি। মদিনার ইসলাম শিক্ষা সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.আবু তাহের, আরিফুল ইসলাম মজুমদার, বিআরবি ক্যাবলস লি: এর ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম রনি।

বিজ্ঞাপন

প্রধানবক্তা হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান দেন, মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমী।

বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন মুফতি এহতেরামুল হক কাশেমী উজানী, মুফতি সিরাজ উল্লাহ আল মাদানী ।
মাহফিল শেষে সারা বিশ্বের মুসলিমসহ দেশও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা