সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ৪:২৬
Link Copied Successfully!

বাফুফের নতুন কমিটির প্রথম সভা হয়েছে আজ (শনিবার)। রেকর্ড সংখ্যক ২৮টি এজেন্ডা থাকলেও সভা খুব বেশি দীর্ঘায়িত হয়নি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভার ব্রিফিং হয়েছে দুপুর আড়াইটার দিকে। যেখানে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু সভা শেষে ব্রিফিং করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি  প্রদান করব।’

শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন বলে জানিয়েছেন বাবু, ‘যারা এই দলের সঙ্গে ছিল, প্রতিটি সদস্য বাফুফের এই পুরস্কার পাবে।’

বিজ্ঞাপন

বাফুফের আর্থিক সংকট অনেক। মেয়েদের বেতনই মাঝে-মধ্যে বকেয়া পড়ে যায়। সেখানে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদান বেশ কষ্টসাধ্যই। এই প্রসঙ্গে বাবু বলেন, ‘আমরা দেড় কোটি টাকা শিগগিরই সংগ্রহ করব। সংগ্রহ হওয়া মাত্রই আমরা সেটি নারী ফুটবল দলকে প্রদান করব।’

বাফুফের তহবিল সংকট থাকলেও ফেডারেশনের কর্মকর্তারা অবশ্য বিত্তশালী। বাফুফের নির্বাচিত ব্যক্তিবর্গের মাধ্যমেই সাবিনাদের বোনাসের অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।

এর আগে ২০২২ সালেও সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সময় বাফুফের পক্ষ থেকে কোনো পুরস্কার ছিল না। তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছিলেন সাফজয়ীদের।

বিজ্ঞাপন

এবার সাবিনারা পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবার আগে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা প্রদানের ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কাঠমান্ডু থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার দুই দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে ফুটবলারদের সংবর্ধনা দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা