আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি: জেলা জামায়াতের আমির

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ১১:০৬
Link Copied Successfully!

বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাও. বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, বিগত ১৬ বছর জামায়াত ইসলামীর কর্মীদের যেভাবে নির্যাতন করা হয়েছে তা ভুলার মতো না। আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি। নানান সময় অভিযান চালিয়ে বলতো জঙ্গি আটকের অভিযান। যেভাবে জুলুম করেছেন। গুরুত্বপূর্ণ স্থানে নিজের লোকদের বসিয়ে ঘোষণা দিয়েছে ২০৪১ সাল পর্যন্ত থাকবেন। তা আর হলো না।

 

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 

সম্মেলনে বড়কুল পূর্ব ইউনিয়নের আমীর ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে

ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন, দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগের জেলা সভাপতি হাফেজ মাও. মীর হোসাইন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. কলিম উল্যাহ ভুইয়া, নায়েবে আমীর মাও. মুজাম্মেল হোসেন মজুমদার পরান, বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দীকি।

বিজ্ঞাপন

 

সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর পৌর আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারী, উপজেলা সেক্রেটারী মাও. শরীফ হোসাইন পাটওয়ারী, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসেন, সেক্রেটারী মাও. সফিকুর রহমান, দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগের উপজেলা সভাপতি মাও. সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা