জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‍্যালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ১০:২৮
Link Copied Successfully!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শাহরাস্তি গেইট দোয়াভাংগা থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে র‍্যালীটি বের হয়ে উপলতা, ঠাকুর বাজার, কালীবাড়ি বাজারসহ প্রায় আড়াই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মমিনুল হক সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি উৎসর্গ করলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে অর্জন তা আজ আপনারা সমৃদ্ধ করেছেন। আমি বিমুগ্ধ হয়েছি আপনারা ঐক্যবদ্ধ আছেন। বিগত ১৬ বছর আপনারা আমার সাথে রয়েছেন। আপনাদের কাঙ্খিত ফসল ঘরে নেয়ার জন্য আপনারা এখনো ঐক্যবদ্ধ রয়েছেন। শাহরাস্তি হাজীগঞ্জের ১৫ লক্ষ মানুষের ৫ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের জন্য একটা সরকার চাই, সেই সরকারের নেতৃত্ব দেয়ার জন্য সকল নেতৃবৃন্দ প্রস্তুত রয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাদল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, বিএনপির নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ। র‍্যালীতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা