চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ৫:২৫
Link Copied Successfully!

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ যানবাহন শ্রমিক ও চালকরা।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে প্রায় তিন কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী কয়েক হাজার যাত্রী।

বিক্ষোভকারীদের দাবি, আজ সকালে টোলের টাকা না থাকায় এক সিএনজি চালককে মারধর করেন টোল আদায়কারীরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ চালক ও শ্রমিকরা। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আই ট্রেডার্সের লোকজন ও সিএনজি চালক-শ্রমিকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

৫ আগস্টের পর সেতুর টোল আদায় বন্ধ করে দেয় ছাত্র-জনতা। পরে জেলা প্রশাসকের দেওয়া ৭ নির্দেশনা মেনে পুনরায় টোল আদায়ের অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। যদিও সেতুর টোল আদায় বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চালক ও শ্রমিকরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা