চাঁদপুরে ইলিশ ধরায় ৩৬ জেলে আটক, ১৪ নৌকা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৪ | ৪:২৬
Link Copied Successfully!

চাঁদপুর নৌ-অঞ্চলে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করেছে জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্স। গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ৫ লাখ ৪৬ হাজার মিটার জাল, ২৯০ কেজি ইলিশ মাছ ও ১৪টি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া ৩৬ জেলের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিরা অপ্রাপ্ত বয়সী হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি জানান, এই অভিযানে চাঁদপুর আনন্দবাজার মেঘনা নদী এলাকা থেকে মো. সাগর বেপারি (২৮), মো. শরীফ হোসেন (২৬), মো. আল আমিন (২৬), মিঠুন মল্লিক (২২), মো. নাঈম কুরালী (১৪) এবং মো. ইয়াসিন খাঁনসহ (১৬) মোট ছয় জনকে নৌকাযোগে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় তিনটি মামলা করা হয়েছে।

অপরদিকে মতলব উত্তর থানার মোহনপুর নদী এলাকা থেকে জয়দেব (৩০), সুকুমার বর্মণ (২৫) এবং বিকাশ বর্মণ (৩০) নামে আরও তিন জনকে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায়ও একটি মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার জনাব ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ জনাব একেএম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিনসহ নৌ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

পরে পুলিশ সুপার স্থানীয় মৎস্যজীবী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে মোতায়েন থাকবে এবং সিভিল প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা