চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৪ | ৫:০০
Link Copied Successfully!

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতচাঁদপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা হয়েছে।
বুধবার পুলিশ লাইন্স, মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত চাঁদপুরের উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ।

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন তিনি ।

বিজ্ঞাপন

কল্যাণ সভায় সেপ্টেম্বর /২৪ মাসের বেস্ট অফিসার ইনচার্জ মোঃ ছালেহ্ আহম্মেদ , মতলব দক্ষিণ থানা, চাঁদপুর সহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।

সভায় রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) চাঁদপুর, মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর, মোঃ রিজওয়ান সাইদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি, কমেছে লঞ্চঘাটে যাত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা স্বর্ণ ও রুপার দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯২৪ টাকা মতলবে আবারও বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে দুর্বৃত্তদের আগুন চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আগুন সন্ত্রাস আ’লীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ