মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ গ্রেপ্তার ১৮

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৪ | ৮:৪০
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর বাহেরচর এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ১৮জন দুস্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বাহেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান।
গ্রেপ্তার আসামিরা হলেন-মো. ইউসুফ সিকদার (৪৬), মো. তৌহিদুল ইসলাম (২৭), রাশেদ ফকির (২৫), হৃদয় ব্যাপারী (২৪), মো. ফারুক গাজী (৪৮), মো. রনি (২৪), মো. বাহাদুর (৩৫), মো. মুরাদ হোসেন (২৫), রাকিব (২২), ওবায়েদুর (৩৭), সোহেল হাওলাদার (২৮), মো. হেলাল (২৫), মো. হৃদয় মন্ডল (২৮), মো. সুজন মিয়া (২৯), মো. জাফর মীর (৪১), মো. দেলোয়ার (৩৩), মো. শামীম মৃধা (২৬) ও মো. কবির আহমেদ (৪২)। এদের বাড়ি বরিশাল, ভোলা, খুলনা, রাঙ্গামাটি ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।
অভিযানে অংশগ্রহণকারী ও ঘটনায় দায়ের করা মামলার বাদী মোহনপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হেদায়েত উল্যাহ জানান, সরকারের কোন অনুমতি ছাড়াই দুস্কৃতিকারী লোকজন মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। পরে কোস্টগার্ড মোহনপুর আসলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় আজ মতলব উত্তর থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড এবং গ্রেপ্তার আসামিরা মোহনপুর ফাঁড়ি হেফাজতে আছে। তাদের সকল তথ্যাদি যাচাই বাছাই শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা