বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৩, ২০২৪ | ৬:১১
Link Copied Successfully!

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। সেই আক্ষেপ নিয়েই সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা। তবে এই ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন জ্যোতি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) টস করতে নেমেই অন্যরকম এক সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই উইকেটরক্ষক ব্যাটার।

 

বিজ্ঞাপন

নিজের মাইলফলকের ম্যাচটা জয়ে রাঙাতে চান এই ক্রিকেটার। জ্যোতি বলেন, ১০০ ম্যাচ মানে অনেক বড় ব্যাপার। এতটা পথ পাড়ি দিয়েছি ভাবতেই ভালো লাগে। আমার জন্য বিশাল অর্জন এটি। যদি সুস্থ থাকি ও খেলতে পারি, অবশ্যই চাইব ম্যাচটি জিততে। আমরা এখানে ভালো পারফর্ম করতে পারলে তা বাংলাদেশের মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

 

শুধু টি-টোয়েন্টি নয়, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্বও জ্যোতির দখলে। সাবেক অধিনায়ক সালমা খাতুন খেলেছেন ৯৫টি ম্যাচ। অবসর না নিলেও তার ক্যারিয়ার প্রায় শেষ বলা চলে। স্পিন অলরাউন্ডার নাহিদা আক্তার ৮৮ ম্যাচ খেলেছেন। রুমানা আহমেদও সমান সংখ্যক ম্যাচ খেলেছেন।

বিজ্ঞাপন

সামর্থ্য ও বিশ্বকাপের অভিজ্ঞতা বিবেচনায় স্কটিশদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে আগের চার দেখাতেই শেষ হাসি জ্যোতিদের। তবে, এই টুর্নামেন্টে গত ১০ বছর জয়বিহীন লাল-সবুজের প্রতিনিধিরা। তাই চলতি আসরে জয়ের ধারায় ফিরতে চান জ্যোতিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব