ফরিদগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পরবর্তী সহায়তায় ‘সেবার আলো’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৪ | ১:৫৮
Link Copied Successfully!
‘সেবার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবার আলো’ অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারসহ সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সারাদেশের ১২টি জেলার মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতায় বন্যা সৃষ্টি হলে গৃহবন্দি হয়ে পড়ে প্রায় হাজার হাজার মানুষ, এদের মধ্যে মধ্যবত্তি নিম্ন মধ্যবত্তি অনেকেই হয়ে পড়ে কর্মহীন, এসকল বন্যা কবলিতদের জন্য এগিয়ে আসেন ‘সেবার আলো’, সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, ঐষধসহ অন্যান্য ব্যবস্থা করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেন্ট্রালের পক্ষ থেকে আসা উপহার ও ফরিদগঞ্জ ফুটবল একাডেমির খাদ্যসামগ্রী পৌছে দেন ‘সেবার আলো’।
জানা যায়, সংগঠনের উদ্যোগে উপজেলার পাইকপাড়া দঃ ইউনিয়নে গত ২৩ আগস্ট শুক্রবার থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ১৮০ পরিবারের মধ্যে শুকনো খাবারের মধ্যে মুড়ি, চিনি, চিড়া, চানাচুর, বিস্কুট, ঔষধের মধ্যে স্যালাইন, প্যারাসিটামল, মেট্রোনিডাজল বিতরণ করা হয়, এছাড়া আলোর জন্য দিয়াশলাই ও মোমবাতিও দেওয়া হয়।
‘সেবার আলো’ সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য, সংগঠনের সদস্য ও অন্যান্যদের সহযোগিতায় বন্যার্তদের সামান্য উপহার।
আমাদের পরবর্তী পদক্ষেপ ক্ষতিগ্রস্ত
 কৃষক, থাকার ঘর, রান্না ঘর, স্যানিটেশনের সহায়তার জন্য প্রাথমিকভাবে ১ লক্ষ টাকার ফান্ড গঠনের ঘোষণা করেছি। সমাজের বৃত্তবানরা সহযোগিতায় এগিয়ে আসলে সেবার আলো ছড়িয়ে পড়বে সবত্র।
ইতিমধ্যে বন্যার পানিতে সেবা দিতে গিয়ে সকল সদস্য অসুস্থ হয়ে পড়েছে। তাদের জন্য দোয়া করবেন সকলে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা