
চাঁদপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও হাসপাতালে হুইল চেয়ার বিতরণ
Link Copied Successfully!

চাঁদপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদপুর জেলা শাখা। বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দুইটি হুইল চেয়ার তুলে দেয় জামায়াতের নেতৃবৃন্দ।
এছাড়া জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার ও সিভিল সার্জনের সাথে মতবিনিময় করেন তারা।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানসসহ জেলা জামায়াত ও শহর জামায়াতের নেতৃবৃন্দ।

























