POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও হাসপাতালে হুইল চেয়ার বিতরণ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ | সময়: ১:৩৭ অপরাহ্ণ
চাঁদপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদপুর জেলা শাখা। বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দুইটি হুইল চেয়ার তুলে দেয় জামায়াতের নেতৃবৃন্দ।
এছাড়া জামায়াতের আয়োজনে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার ও সিভিল সার্জনের সাথে মতবিনিময় করেন তারা।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানসসহ জেলা জামায়াত ও শহর জামায়াতের নেতৃবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন