হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন লালমনিরহাটের মামুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৪ | ৮:৩৭
Link Copied Successfully!

হঠাৎ আকাশ থেকে হেলিকপ্টারের শব্দ। মাটিতে অবতরণ করতেই মাথায় লম্বা মুকুট, শরীরে শেরওয়ানি পরে বীরবেশে হেলিকপ্টার থেকে বের হলো মোহাম্মদ আল আমিন নামের এক ব্যক্তি।

পরে জানা গেল কনের পরিবারের ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টারে করে ভির বেশে বিয়ে করতে চাঁদপুরে এসেছেন লালমনিরহাটের এই মামুন।

সোমবার (১৫ জুলাই) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বেংকাদা গ্রামের আল আমিন মামুন নামে ওই বর হেলিকপ্টারে উড়ে বিয়ে করতে আসেন শাহরাস্তির শোরসাক মাদ্রাসা মাঠে। এ সময় উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। উৎসুক এসব জনতা এবং তাদের ভিড় ঠেকাতে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

 

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে পাটগ্রামের নজরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আল আমিন মামুনের সঙ্গে শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের প্রবাসী আবুল খায়ের মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতির বিয়ে ঠিক হয়। ১৫ জুলাই ভাড়া করা হেলিকপ্টারে করে আল আমিন মামুন তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি শোরসাক ইসলামিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় মাঠে নামেন। তবে অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে আসেন। লালমনিরহাট থেকে শাহরাস্তি পৌঁছাতে সময় লেগেছে ১ ঘন্টা।

এ বিষয়ে কনের বাবা আবুল খায়ের বলেন, তার চার সন্তানের মধ্যে দ্বিতীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতি এইচএসসি পরীক্ষার্থী। তিনি এলাকার কয়েকশ গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করেছেন। বিয়ে শেষে বিকেলে হেলিকপ্টারে করে তার মেয়েকে লালমনিরহাট বেংকান্দা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন আল আমিন মামুন।

বিজ্ঞাপন

মেয়ের চাচার শাহরাস্তি সূচিপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের কৃষক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান জানান, আমার বড় ভাই আবুল খায়েরের মেয়েকে আত্মীয়-স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি। শাহরাস্তি শোরসাকে এই প্রথম হেলিকপ্টারে করে আমাদের মেয়েকে বধূ করে নিয়ে যায়। এতে আমাদের আনন্দ লাগছে।

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসার বিষয়ে জানতে চাইলে বর আল আমিন মামুন বলেন, তার জীবনে ইচ্ছে ছিলো হেলিকপ্টারে করে বিয়ে করবেন। অনেকটা শখ এবং কনের ইচ্ছা পূরণ ও তাকে খুশি করতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছি। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসি। এখানে এসে শত শত মানুষের অভ্যর্থনা পেয়ে আমার খুব আনন্দ লাগছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে হেলিকপ্টারে লালমনিরহাট থেকে শাহরাস্তির শোরসাক নুরানী ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিয়ে করতে আসেন এক ব্যবসায়ী। আমরা থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি; যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা