ব্যর্থ বিশ্বকাপ শেষে বিদেশি লিগ খেলতে যাচ্ছেন সাকিব-মুস্তাফিজরা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৪ | ৪:৩৯
Link Copied Successfully!

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটা ভাগ্যের ফেরে সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে সে সুযোগ হেলায় হারিয়েছে নাজমুল হোসেন শান্তরা। সুপার এইটে তিন ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ।

বিশ্বকাপ পর্ব শেষে আজ (শুক্রবার) সকালে ঢাকা এসেছে টাইগারর্সরা। পরবর্তী সূচি অনুযায়ী, আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের।

তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত দিল্লির কন্ডিশনের কথা বিবেচনা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) সিরিজটি স্থগিত করতে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ায় বিদেশি লিগ খেলতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এনওসি দেবে বিসিবি। এ সময় কানাডা ও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। বিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে এনওসি দিয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস ‘ক্রিকবাজ’কে বলেছেন, ‘আমরা জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে প্রস্তুত না, কারণ আবহাওয়ার প্রতিবেদন অনুসারে গ্রেটার নয়ডায় সেই সময়ে বৃষ্টি থাকবে।’

‘উভয় বোর্ড অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজের পুনঃনির্ধারণে সম্মত হওয়ার পরে আমরা আমাদের ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে তাদের এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যখন তারা (ক্রিকেটাররা) জানতে পারে যে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা হবে না, তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এনওসির জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয়।’-যোগ করেন নাফিস

বিজ্ঞাপন

লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্স দলে আছেন মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। কলম্বো স্ট্রাইকার্স দলে রয়েছেন তাসকিন আহমেদ। আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের ৫ম আসর। এরপর ২৫ জুলাই শুরু হতে যাওয়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে, বাংলা টাইগার্স ও মিসিসাগুয়া সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামকে দলে নিয়েছে। এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিশাদ হোসেন মন্ট্রিল টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের হয়ে খেলবেন।

এর আগে সাকিব আল হাসান লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, ৫ জুলাই থেকে যা মাঠে গড়াবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা